ব্যাঙ্কে কিস্তির টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ, গৃহবধূর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ পরিবার

রাজগঞ্জ, ১২ জুনঃ ব্যাঙ্কে কিস্তির টাকা জমা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ।পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি গ্রামের অলেশ্বর রায়ের স্ত্রী গত ২৭ মে থেকে নিখোঁজ।তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।ছেলে শিলিগুড়িতে এবং মেয়ে থাকে মামার বাড়িতে।স্বামী-স্ত্রী দুজনই বাড়িতে থাকতেন।গত ২৭ মে বিকেলে বিউটি রায় একটি বেসরকারি ব্যাংকে কিস্তির টাকা জমা দিতে পার্শ্ববর্তী গেটবাজারে যান।তারপর থেকে গৃহবধূর কোনো খোঁজ নেই। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন।

এদিন অলেশ্বর রায় বলেন, আমার স্ত্রী একটি ব্যাংকের কিস্তির টাকা দিতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। সেদিন থেকেই স্ত্রী নিখোঁজ। পুলিশকে বিষয়টি জানিয়েছি।কোনো সহৃদয় ব্যক্তি মহিলাকে কোথাও দেখে থাকলে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes