অত্যাধিক বৃষ্টি, জলমগ্ন হয়ে পড়ছে শিলিগুড়ি- নিকাশি ব্যবস্থা উন্নত করার আশ্বাস মেয়রের

শিলিগুড়ি,৩১ আগস্টঃ মাঝেমধ্যেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে শিলিগুড়ি শহর।মঙ্গলবার রাতেও কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো শহর কার্যত জলমগ্ন হয়ে পড়ে।এর জেরে ব্যাপক সমস্যায় পড়তে হয় শহরবাসীকে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হতেই কলেজপাড়া, হাকিমপাড়া, বিধান রোড, হায়দারপাড়া, শক্তিগড়, মিলনপল্লী, দেবাশীষ কলোনি, রবীন্দ্রনগর সহ বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল।রাতভর জলমগ্ন ছিল এলাকাগুলি।কিছু জায়গায় দোকানগুলিতেও জল ঢুকে যায়।নর্দমাগুলি উপচে জল ঢুকে পড়ে দোকান ও দোকানগুলিতে।এর জেরে অনেকেই নিকাশি ব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ উগরে দেন।সোশ্যাল মিডিয়াতেও অনেকেই ক্ষোভপ্রকাশ করেন।

মেয়র গৌতম দেব জানান, মঙ্গলবার রাতভর ডেপুটি মেয়র, চেয়ারম্যানরা রাস্তায় ছিলেন।এ বছর দুদিন ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়েছে।রাস্তা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে।বড় হাইড্রেন তৈরির কাজ চলছে।

ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, প্রচুর বৃষ্টি হয়েছে।স্বাভাবিকের তুলনায় বেশী বৃষ্টি হয়েছে।সারা রাত পুরনিগমের কর্মীরা কাজ করেছে।এলাকাগুলি থেকে কীভাবে জল বের করা যায় তা দেখা হয়েছে।বরোগুলির মাধ্যমেও কাজ হয়েছে।নর্দমাগুলি পরিষ্কার করা হয়েছে বলেই তাড়াতাড়ি জল নেমে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabet girişjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabet girişgrandpashabet güncel girişjojobet güncel giriştipobetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişibizabetgameofbet girişgameofbetesbetgrandpashabet girişbetbeygrandpashabetbetbey giriştambet giriştambet giriştambettambetwbahis girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetesbetcasibomwbahiscasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes