নিয়ন্ত্রণ হারিয়ে দূর্গা পুজোর প্যান্ডেল ভেঙে ঢুকে গেল মাল বোঝাই ট্রাক

রাজগঞ্জ ২৩ আগস্টঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ি সহ দূর্গা পুজোর প্যান্ডেল ভেঙে ঢুকে গেল একটি মাল বোঝাই ট্রাক।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বটতলা এলাকায়।

জানা গিয়েছে, আসন্ন দূর্গা পুজো উপলক্ষে ফুলবাড়ি বটতলা পূজা কমিটির মন্ডপ তৈরীর কাজ কয়েকমাস আগেই শুরু হয়েছে।এদিনও কাজ চলছিল।আচমকা  ফুলবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকা গাড়িকে নিয়ে পুজো প্যান্ডেল ভেঙে ঢুকে পড়ে একটি ভুট্টা বোঝাই ট্রাকটি।

ফলে দূর্গা পুজোর প্যান্ডেলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।যদিও হতাহতের কোনো খবর নেই।খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwindeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetJojobetzenbetPerabetperabetjojobet Built with ❤︎ by appycodes