পানীয় জলের সমস্যায় ভুগছেন ফাঁসিদেওয়া ব্লকের লালদাস জোতের বাসিন্দারা 

রাজগঞ্জ, ১৫ মেঃ পানীয় জলের সমস্যায় ভুগছেন ফাঁসিদেওয়া ব্লকের লালদাস জোতের বাসিন্দারা।মহানন্দা নদীর জলই ভরসা এই এলাকার বাসিন্দাদের।রান্না, কাপড় কাচা ও স্নান সবই করতে হয় মহানন্দা নদীর জল দিয়ে।কয়েকদশক থেকে এভাবেই জল কষ্টে বসবাস করছেন গোটা গ্রামের মানুষ।

ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন লালদাস জোতে প্রায় শতাধিক পরিবারের বসবাস।গ্রামে পাতকুয়ো থাকলেও পর্যাপ্ত জল পাওয়া যায় না।বিশেষ করে গরমের মরশুমে পাতকুয়োর জল শুকিয়ে যায়।

বাসিন্দারা জানান, প্রায় ৫ বছর আগে গ্রামের মধ্যে একটি স্বজলধারা জলপ্রকল্প করা হলেও নলবাহিত জলের ব্যবস্থা করা হয়নি।ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রকল্পটি।তাই রান্না থেকে শুরু করে যাবতীয় কাজে মহানন্দা নদীর জলের উপর নির্ভর করতে হয়।এছাড়াও প্রায় ১ বছর থেকে এলাকার বিএসএফ ক্যাম্পের জওয়ানরা স্বহৃদয় হওয়ায় ক্যাম্প থেকে জল এনে তৃষ্ণা মেটান বাসিন্দারা।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিভিন্ন মহলে পানীয় জলের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।কবে মিলবে পানীয় জল, সেই আশায় তীর্থের কাকের মতো অপেক্ষায় আছেন লালদাস জোতের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusgrandoperabetbetvolemobilbahisjojobetCasibomCasibomkargabetPusulabet girişPusulabet güncel girişgrandpashabetCasibomCasibomgrandpashabetjojobetcasinowontipobetgrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynerpusulabet girişcasibomgrandpashabet girişmatbet girişmatbet girişpusulabet girişcasibom girişcasibom girişsuperbetin girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetbetbeybahiscasino güncel adrescashwintambet güncel adresjojobetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinobahiscasino girişcasibomjojobetgrandpashabetholiganbetmatbetjojobetbetciosekabetjojobetmarsbahisgrandpashabetbetciopusulabetholiganbetgrandpashabetdeneme bonusu veren sitelergrandpashabetŞans Casinocasibomjojobet grandpashabet güncel adresazhar-itay.com grandpashabetgrandpashabetpusulabetbetwoon Built with ❤︎ by appycodes