পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আশিঘর ট্রাফিক গার্ডের তরফে সচেতনতামূলক কর্মসূচি

শিলিগুড়ি, ৫ আগস্টঃ শিলিগুড়িতে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক উদ্যোগ নিল আশিঘর ট্রাফিক গার্ড। মঙ্গলবার ইস্টার্ন বাইপাস ঢাকেশ্বরি মোড়ে একটি সমাজসেবি সংঘঠনের সদস্যদের নিয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।এদিন হেলমেটবিহীন গাড়ি চালক ও সিটবেল্ট না গানো চার চাকার গাড়ি চালকদের গোলাপ ফুল দিয়ে সচেতন করা হয়।গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক চন্দন দাস সহ আশিঘর ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes