শিলিগুড়িতে অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্সের অভিযান, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ১৫ মেঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় অভিযান।পৃথক দুটি মামলায় বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগডোগড়া থানা এলাকার সিঙ্গিঝোড়া মোড়ের কাছে একটি ট্রাক থেকে প্রায় ১০ লক্ষ টাকার ৫১০ কেজি পোস্ত উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক গৌরব কুমার যাদব এবং খালাসি সুমন উদ্দিন লস্করকে গ্রেফতার করা হয়েছে।তাদের কাছে কোন বৈধ নথী ছিল না।উদ্ধার হওয়া পোস্ত দিল্লিতে নিয়ে যাচ্ছিল তারা। অন্যদিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে গৌরাঙ্গ বর্মন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৪ গ্রাম ব্রাউন সুগার। এই বিষয়ে ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ জানান, এটি একটি বড় সাফল্য।অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স এখন থেকে শহরে মাদক পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাবে।এনডিপিএস অ্যাক্টের আওতায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পেশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinbatumslotganobetmobilbahisjojobetjojobet girişStarzbetStarzbetkargabetCasibomCasibomjojobet StarzbetStarzbetgrandpashabetcasibomxslotcasibomcasibomtipobetbetwoon girişchild pornesrar satın aljojobetgrandpashabetcasibomcasibommarsbahis girişgrandpashabet girişpusulabet girişvdcasino girişmeritkingmeritking Built with ❤︎ by appycodes