শিলিগুড়ি,২৮ আগস্টঃ রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে মানবিক উদ্যোগে ফাঁড়াবাড়ি মহাদেব স্পোর্টিং ক্লাব। শিলিগুড়ির বিভিন্ন ট্রাফিক গার্ড ও থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন করা হল।
উদ্যোক্তারা জানান, পুলিশ কর্মীরা প্রতিদিনই নিজের পরিবারের থেকে দূরে থেকে দায়িত্ব পালন করেন। বিশেষ দিনেও তারা বাড়িতে ফিরে আপনজনদের সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই রাখির দিনে তাদের ভাইয়ের মর্যাদা দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
