শিলিগুড়ি -জলপাইগুড়ি জাতীয় সড়কে পরপর তিনটি গাড়ির সংঘর্ষ, আহত বেশকয়েকজন

ফুলবাড়ি, ২৭ ডিসেম্বরঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় পরপর তিনটি গাড়ির সংঘর্ষে আহত বেশকয়েকজন।দুর্ঘটনার কবলে পড়ে  একটি সরকারি যাত্রীবাহী বাস সহ চার চাকা গাড়ি এবং একটি গ্যাসের ট্যাঙ্কার।

জানা গিয়েছে, একটি সরকারি বাস কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল।বাসটি জিয়াগঞ্জ এলাকায় আসলে উল্টো দিক থেকে একটি গাড়ি চলে আসায় রাস্তায় ব্রেক কষে দাঁড়িয়ে যায় বাসটি। ফলে পিছনে থাকা চারচাকা গাড়িটিও দাঁড়িয়ে পড়ে।সেই সময়  পিছনে থাকা একটি গ্যাসের ট্যাঙ্কার ছোটো চারচাকা গাড়িটিকে ধাক্কা মারে।সেই গাড়িটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা মারে।এই ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট চারচাকা গাড়িটি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনজেপি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ। আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। গাড়িগুলিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetperabetjokerbetmobilbahisjojobetStarzbetStarzbetkargabetgrandpashabetpusulabetpokerklasStarzbetStarzbetgrandpashabetmariobetgrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynergrandpashabet girişcasibomsekabet girişpusulabet girişVDCasinosuperbetinjojobetjojobetsuperbetinbetplaycasinomilyoncasinomilyonbetsalvadorteosbetbahiscasinoradissonbetholiganbetjojobetjojobetdeneme bonusudeneme bonusudeneme bonusujojobetDeneme Bonusu Veren Sitelerbahiscasinodeneme bonusucasibommatbetsekabetimajbetpusulabetbetciosekabetjojobetmarsbahisholiganbetgrandpashabetimajbetteosbetonwin girişsahabet girişDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet grandpashabetazhar-itay.com grandpashabetbets10betwoonjojobetjojobetperabetjojobetjojobetcasibomkralbetgrandpashabetjojobetjojobetholiganbetradissonbetbahiscasinoteosbetbetsalvadorcasinomilyonbetplaymercurecasinocasibom Built with ❤︎ by appycodes