খড়িবাড়িতে জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

খড়িবাড়ি, ১৯ জুলাইঃ খড়িবাড়ির বুড়াগঞ্জের পান্থাবাড়ি মৌজায় জমি জালিয়াতির অভিযোগে গ্রেফতার হল একজন।ধৃতের নাম দেবরাজ রাই।অভিযোগকারী হিরেন গোপের অভিযোগের ভিত্তিতে দেবরাজকে গ্রেফতার করে পুলিশ।

হিরেন গোপের অভিযোগ, ২০০৫ সালে পলাশ সরকার নামক এক ব্যক্তি জমি কেনেন। সেই দাগেই তার ও তার ভাইয়ের জমি রয়েছে। তবে ২০০৬ সালে পলাশ নিজের জমি হিরেনকে আধিয়ার সত্ত দেন। পরবর্তীতে পলাশ সরকার নিখোঁজ হলেও আধিয়ার সত্ত নিয়ে জমি চাষাবাদ করতেন হিরেন।
হিরেনের দাবি, এর‌ই মাঝে ২০২৪ সালে জমি মাফিয়াদের দল এক ব্যক্তিকে ভুয়ো পলাশ সরকার বানিয়ে জমি বিক্রি করে দেবরাজ রাইকে।

দেবরাজ সেই জমির রেজিস্ট্রি নিয়েই ২ মিনিটের মাথায় আরও ৩ জনকে বিক্রি করে। অভিযোগ, ওই তিনজন এলাকায় সিন্ডিকেট রাজ চালিয়ে জমি কেনাবেচার কাজ করে।তৃণমূল সরকারের আমলে অভিযোগ করেও কোনো পদক্ষেপ না হ‌ওয়ায় গত ২৮শে জুন ফের অভিযোগ দায়ের করা হয়।এরপর অভিযুক্ত অমিত বাড়ুই, দীপঙ্কর মন্ডল ও স্বপন সরকাররা হুমকি ও ভয় দেখায়।

নতুন করে অভিযোগ করার পরই পুলিশ দেবরাজকে গ্রেফতার করে। অভিযোগকারীর দাবি, এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes