শিলিগুড়িতে বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন, বৃক্ষরোপণ ও সচেতনতার বার্তা

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে রবিবার শিলিগুড়িতে অরণ্য সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীনবন্ধু মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

অনুষ্ঠানের আগে শিলিগুড়ি বয়েজ স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন দুই মন্ত্রী। পরে তাঁরা দীনবন্ধু মঞ্চে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বন দপ্তরের উদ্যোগে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অরণ্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়। বন ও পরিবেশ সংরক্ষণে বন দপ্তরের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।

এদিনের অনুষ্ঠানে বন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া ও পরিবেশপ্রেমীরাও উপস্থিত ছিলেন। অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এবং অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

অনুষ্ঠান থেকে বন সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অরণ্য সপ্তাহ উপলক্ষে বৈকুণ্ঠপুর বন বিভাগের নেওয়া বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিরও প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes