নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিলিগুড়িতে সচেতনতা সভা ও পদযাত্রার আয়োজন

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে এল শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের ‘আমাদের উদ্যোগ’স্বেচ্ছাসেবী সংগঠন।সংগঠনের পক্ষ থেকে সচেতনতা সভা ও পদযাত্রার আয়োজন করা হল।এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে মাদক নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী করিমূল হক সহ মুক্তধারা ফাউন্ডেশনের সদস্যরা। এছাড়াও বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

স্থানীয় একটি ক্লাবে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা মাদকাসক্তির কুফল ও সমাজে এর প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন এবং যুব সমাজকে এই পথ থেকে দূরে থাকার আহ্বান জানান।

পরবর্তীতে সেখান থেকে একটি পদযাত্রা বের করা হয়, যা ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

একটি সুস্থ ও নেশামুক্ত সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে সংগঠনের তরফে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes