নেপাল থেকে মেচী নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা, মাঝ নদীতে আটকে পড়লো যুবতী

খড়িবাড়ি, ১৯ জুলাইঃ নেপাল থেকে মেচী নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা।মেচী নদীর জলস্ফিতি বেড়ে যাওয়ায় নদীর মাঝেই আটকে গেল যুবতী।খড়িবাড়ির ইন্দো- নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার ঘটনা।

জানা গিয়েছে, এদিন মেচি নদী পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল নেপালের এক যুবতী। আচমকাই মেচী নদীর জলস্ফিতি বেড়ে যাওয়ায় নদীর মাঝখানে আটকে পড়ে সে।বিষয়টি সীমান্ত রক্ষীদের নজরে আসে।এরপর তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে নেপাল পুলিশ।

পরবর্তীতে যুবতীকে উদ্ধার করে নেপালের হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় সীমান্ত এলাকায়। যদিও কি কারনে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপারের চেষ্টা করছিল যুবতী তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes