শিলিগুড়ি পোস্ট অফিসে চালু হল অত্যাধুনিক ডিজিটাল কিয়স্ক মেশিন

শিলিগুড়ি, ১৩ জুলাইঃ ডাক পরিষেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে উত্তরবঙ্গে প্রথমবারের মতো একটি পোস্ট অফিসে চালু হল অত্যাধুনিক ডিজিটাল কিয়স্ক মেশিন। সোমবার আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়।

এতদিন পর্যন্ত সাধারণ মানুষকে চিঠি, পার্সেল বা অন্যান্য ডাক সামগ্রী পাঠানোর জন্য পোস্ট অফিসের কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে বুকিং করতে হত। কিন্তু নতুন ডিজিটাল কিয়স্ক চালু হওয়ায় সেই ঝামেলা অনেকটাই কমে গেল। গ্রাহক নিজেই কিয়স্ক মেশিনে পোস্ট সামগ্রী জমা দেবেন, মেশিনে তার ওজন নির্ধারণ হবে এবং সেই ওজন অনুযায়ী নির্ধারিত ডাক মাশুল অনলাইনের মাধ্যমে পরিশোধ করলেই পোস্ট গ্রহণ করা হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে।

ডাক বিভাগের ডিরেক্টর এম. সুধাকর মাল্য জানান, সাধারণ মানুষের মূল্যবান সময় বাঁচানো এবং ডাক পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তুলতেই এই ডিজিটাল কিয়স্ক চালু করা হয়েছে। এই ডিজিটাল কিয়স্ক পরিষেবা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।এই সময়ের মধ্যে যে কোনও গ্রাহক এসে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট বুকিং করতে পারবেন।

এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।অনেকে জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি মিলবে এবং খুব অল্প সময়ের মধ্যেই পোস্ট পাঠানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes