নকশালবাড়িতে পোস্ট অফিসে জালিয়াতির ঘটনায় মীনাক্ষী প্রধানের বাড়িতে তদন্তে সিবিআই

নকশালবাড়ি, ৩১ জুলাইঃ পোস্ট অফিসে জালিয়াতির ঘটনায় ফের নকশালবাড়িতে হানা দিল সিবিআই।

জানা গিয়েছে, এদিন ৪ সদস্যর সিবিআই এর দল নকশালবাড়ির নিরপানির ভানুগ্রাম এলাকায় হানা দেয়।মীনাক্ষী প্রধানের বাড়িতে তল্লাশি চালায় আধিকারিকেরা।

গত বুধবার তদন্তে এসে অভিযুক্তের বাড়ি সিল করেছিল সিবিআই আধিকারিকেরা।আজ সিল খুলে তদন্তে নামেন তারা।সূত্রের খবর, পোস্ট অফিসে জালিয়াতির ঘটনায় নাম রয়েছে অভিযুক্ত মীনাক্ষী প্রধানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes