ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন সুনিতা রায় চক্রবর্তী

রাজগঞ্জ, ৮ জুলাইঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন সুনিতা রায় চক্রবর্তী।রাজগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিসে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।

জানা গিয়েছে, পদত্যাগপত্রে সুনিতা রায় চক্রবর্তী উল্লেখ করেছেন, ব্যক্তিগত সমস্যার কারণে প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই প্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে তার পদত্যাগপত্র গ্রহণের আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সুনিতা রায় চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes