ঘুরতে এসে ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার, হেল্পলাইন নম্বরে অভিযোগ করে ফেরত পেলেন টাকা

শিলিগুড়ি, ১৪ জুলাইঃ ঘুরতে এসে ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার।পর্যটকদের নিরাপত্তা ও সহায়তার জন্য ২৪ ঘণ্টার ট্যুরিস্ট হেল্পলাইন নম্বরে অভিযোগ করে টাকা ফেরত পেলেন পর্যটক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা অঙ্কিত কুমার গ্যাংটকে ঘুরতে যাওয়ার জন্য শিলিগুড়ি জংশনে এসেছিলেন।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ট্যুর অ্যান্ড ট্র্যাভেল পেজ থেকে ৩৩ হাজার টাকার একটি ট্যুর প্যাকেজ বুকিং করেন।সেই প্যাকেজে হোটেল, খাবার এবং দর্শনীয় স্থান ভ্রমণের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে বলে দাবি করা হয়েছিল।

অনলাইন পেমেন্ট করার পর তাকে গ্যাংটকগামী একটি গাড়িতে তুলে দেওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছে তিনি জানতে পারেন যে হোটেল বুকিং করা হয়নি।প্রতারণার শিকার হয়েছেন জানতে পেরে অঙ্কিত কুমার শিলিগুড়ি পুলিশের ট্যুরিস্ট হেল্পলাইনে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর, ট্রাফিক এসিপি সুবীর দত্ত বিষয়টি গুরুত্ব সহকারে নেন এবং জংশন ট্রাফিক গার্ডের আইসি রিদম সাহাকে তদন্তের নির্দেশ দেন।পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট ট্যুর অ্যান্ড ট্র্যাভেল অফিসে পৌঁছায়।

মূল অভিযুক্তকে পলাতক হলেও ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।পাশাপাশি পর্যটকের ৩৩ হাজার টাকা ফেরতও দেয়।টাকা ফেরত পেয়ে অঙ্কিত কুমার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রশংসা করেন।

অন্য আরও একটি অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ।পর্যটকের কাছ থেকে অবৈধভাবে আদায় করা ২০০ টাকা ফেরত দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes