জল্পেশ মন্দিরে যাওয়া পূর্ণার্থীদের সেবায় এগিয়ে এলো ভুটকির হাট সদস্যবৃন্দ

রাজগঞ্জ, ৩ আগষ্টঃ শ্রাবণ মাস উপলক্ষে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে যাওয়া পূর্ণার্থীদের সেবায় এগিয়ে এলো ভুটকির হাট সদস্যবৃন্দ, বিতরণ করা হয় ঠান্ডা জল ও খিচুড়ি।

রবিবার রাতে ভুটকির হাট এলাকায় ৩১নম্বর (ডি) জাতীয় সড়ক ধরে ছোট-বড় বিভিন্ন যানবাহনে করে জল্পেশের উদ্দেশে রওনা দেওয়া পুণ্যার্থীদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। পাশাপাশি তাদের খিচুড়ি খাওয়ানো এবং বিশ্রামের ব্যবস্থাও করা হয়, যাতে দীর্ঘ যাত্রাপথে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়।

কর্মসূচিতে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। তিনি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাদের এই উদ্যোগের প্রশংসা করেন।

উদ্যোক্তাদের মধ্যে শুভঙ্কর দত্ত জানান, প্রতিবছরের মতো এবারও ভুটকির হাট সদস্যবৃন্দের উদ্যোগে জল্পেশগামী পুণ্যার্থীদের জন্য ঠান্ডা পানীয় জল ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। এদিন প্রায় পাঁচ হাজার বোতল ঠান্ডা জল বিতরণ করা হয়। আগামী দিনেও এই ধরনের জনসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes