শিলিগুড়ির দার্জিলিং মোড়ে রেল লাইনের ধারে আহত অবস্থায় যুবতী উদ্ধার

শিলিগুড়ি, ১১ জুলাইঃ প্রধাননগর থানা অন্তর্গত দার্জিলিং মোড় এলাকার রেললাইনের ধার থেকে আহত এক যুবতীকে উদ্ধার করলো পুলিশ।যুবতীর নাম পূজা থাপা।

জানা গিয়েছে, শুক্রবার রেললাইনের ধারে বসে ছিলেন যুবতী। স্থানীয়দের দাবি, ট্রেনের ধাক্কায় আহত হন যুবতী।ট্রেনের লোকো পাইলট বারবার সতর্ক করা সত্বেও যুবতী সরে যাননি।

ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

গোটা ঘটনার তদন্তে প্রধাননগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes