শিলিগুড়ি,২৮ আগস্টঃ রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে অভিনব উদ্যোগ গ্রহণ করল ‘আমাদের উদ্যোগ’ স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার পক্ষ থেকে শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।
এই কর্মসূচিতে অংশ নিয়ে সদস্যরা বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করেন।পাশাপাশি প্রতীকীভাবে গাছের গায়ে রাখি বেঁধে পরিবেশ রক্ষার বার্তা দেন সংস্থার সদস্যরা। গাছকে নিজের আপনজনের মতো সুরক্ষা দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে ‘গাছ কাটবেন না, গাছ বাঁচান’-এই সচেতনতার বার্তাই তুলে ধরা হয়।
এদিন সংস্থার সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে এই ধরনের উদ্যোগ আগামীদিনেও অব্যাহত থাকবে।
