শিলিগুড়িতে তৈরি হয়েছে ‘রাম মহল’, আগামী ২৯ এপ্রিল হবে উদ্বোধন

শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ শিলিগুড়ির ইসকন রোডে ‘শ্রী রাম সেবা পরিবার’ এর উদ্যোগে তৈরি হয়েছে‘রাম মহল’।আগামী ২৯ এপ্রিল হবে এই রাম মহলের উদ্বোধন।

জানা গিয়েছে, অযোধ্যা থেকে নিয়ে আসা হবে মঙ্গল প্রদীপ।আজ কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখান থেকে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসা হবে শিলিগুড়ির রাম মহলে।এই পবিত্র শিখার মাধ্যমেই নবনির্মিত রাম মহলের উদ্বোধন ও অনুষ্ঠান সম্পন্ন হবে।প্রতিষ্ঠা করা হবে রাম লালার মূর্তি।

‘শ্রী রাম সেবা পরিবার’-এর এই প্রকল্প শুধুমাত্র একটি মন্দির নয় বরং আর্তসেবা ও জনকল্যাণের এক সংমিশ্রণ।এই রাম মহলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সুলোচনা মানসী স্কিলস সেন্টার তৈরি করা হয়েছে। এছাড়াও দুঃস্থদের জন্য অন্নসেবার ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২৯শে এপ্রিল রাম মহলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হিন্দুরত্ন ডঃ স্বামী শ্রী সদানন্দ মহারাজ। রাম মহল’ এর উদ্বোধন নিয়ে উৎসবের মেজাজ শিলিগুড়িতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *