ফুলবাড়ি, ২৮ জুনঃ ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রাস্তার বেহাল অবস্থা, রাস্তা জুড়ে ভরে রয়েছে খানা খন্দে। চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও গাড়ি চালকরা। গত কয়েক দিনের বৃষ্টিতে সেই গর্তগুলো জল ও কাদায় ভরে যাওয়ায় চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠেছে।
অভিযোগ,দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।প্রতিবছর বর্ষার সময় এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ফলে মালবাহী ট্রাক, ছোট গাড়ি ও অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকরা।গর্ত এড়াতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে।
স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকদের দাবি, দ্রুত রাস্তার সংস্কার করা হোক। তা না হলে বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
