শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডে রাস্তায় ফেলা হয় নোংরা আবর্জনা, সমস্যায় বাসিন্দারা

শিলিগুড়ি, ২৫ জুনঃ শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া মেইন রোড এলাকায় রাস্তায় নোংরা আবর্জনা ফেলা নিয়ে চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত আবর্জনা এনে এই জায়গায় ফেলা হচ্ছে, অথচ নিয়মিত পরিষ্কারের কোনও উদ্যোগ নেই।

স্থানীয়রা জানান, জায়গাটি কার্যত অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। এরফলে তীব্র দুর্গন্ধ ছড়ায় এলাকায়।অন্যদিকে বাড়ির সামনেই আবর্জনা ফেলে যাওয়ায় সমস্যায় পড়ছেন বাসিন্দারা।

এক বাসিন্দা জানান, “যেভাবে আবর্জনা ফেলা হচ্ছে, তাতে আমার বাড়ির একটি দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।পরিষ্কার করতে এলেও স্ল্যাব ভেঙে দেওয়া হচ্ছে”।বিষয়টি আগেও ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

পুর প্রশাসক দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করুক বলে দাবী বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes