শিলিগুড়িতে রথখোলা স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন

শিলিগুড়ি,২ আগস্ট: খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো রথখোলা স্পোর্টিং ক্লাব।এবছর তাদের পুজো ৬১তম বর্ষে পদার্পণ করবে।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক চমক। আলোকসজ্জা ও প্রতিমাতে থাকবে অভিনবত্বের ছোঁয়া, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জানান , এবারের থিম ও সাজসজ্জা শহরবাসীর নজর কাড়বে এবং দুর্গাপুজোর আনন্দে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes