শিলিগুড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির, পথ অবরোধ

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ ভবেশ মোড়ের কাছ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।আজ সকালে ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, মৃতের নাম জয় সরকার(৩৭) পেশায় টোটো চালক।টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি পিকনিক যাচ্ছিলেন।ভবেশ মোড়ের কাছে মাংস কেনার জন্য রাস্তা পার হওয়ার সময় সিমেন্টের ট্রাক ধাক্কা মারে তাকে।এরপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির।

ঘটনার পর এলাকাবাসীরা পথ অবরোধ করেন।স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটলেও এই ট্রাকগুলিকে নিয়ন্ত্রণ করা হয় না।পরে এনজেপি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।অন্যদিকে, পালিয়ে যাওয়ার সময় ইস্টার্ন বাইপাসে ট্রাকটিকে আটক করে পুলিশ।যদিও এই ঘটনায় চালক ও খালাসী পলাতক।

এদিকে ঘটনার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।জয় সরকারের শাশুড়ি জানান, সকালে স্নান খাওয়া-দাওয়া করে পিকনিকের যাওয়ার জন্য বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায়।ঠিক কয়েক ঘন্টা পরেই আমরা এই ঘটনা জানতে পারি।তিনি আরও বলেন, জয়ের কানের সমস্যা থাকায় কানে শুনতে একটু অসুবিধা হত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetcasiverajokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişnew pornbahiscasinosekabetmatbetimajbetvdcasinovdcasinopusulabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetkazandrainterbahissezarcasinojojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetporn liveperabetcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetgrandpashabetgrandpashabet girişwbahis girişwbahistempobetcasibom Built with ❤︎ by appycodes