গভীর রাতে শিলিগুড়িতে পথ দুর্ঘটনা, আহত ৪

শিলিগুড়ি, ৪ আগস্টঃ শিলিগুড়ির ভক্তিনগর থানা অন্তর্গত ইসকন মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন চারজন।দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে একটি গাড়ি।

জানা গিয়েছে, সোমবার গভীর রাতে একটি চারচাকা গাড়ি ইসকন মোড় থেকে চেকপোস্টের দিকে যাচ্ছিল।সেইসময় উল্টোদিক থেকে আসা আরেকটি গাড়ি ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সিসিটিভি ফুটেজে মাধ্যমে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes