৮ বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, স্ত্রী ও সন্তানের খোঁজ না পেয়ে চিন্তায় স্বামী

ফুলবাড়ি, ১১ জুলাইঃ প্রেম করে বিয়ের প্রায় ১০ বছর পর হঠাৎই ৮ বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ এক গৃহবধূ।ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও স্ত্রী ও সন্তানের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগে দিন কাটছে স্বামীর।ঘটনাটি ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গঠমাবাড়ি এলাকার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১ জুলাই সন্ধ্যায় ফুলবাড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মমতা সাহা রায়। তার সঙ্গে ছিল ৮ বছরের ছেলে রাজ সাহা।পেশায় গাড়িচালক স্বামী পিন্টু সাহা সেদিন প্রতিদিনের মতো কাজে বেরিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন, স্ত্রী ও সন্তান কেউই বাড়িতে ফেরেননি।

এরপর আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তিনি।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পিন্টু সাহা জানান, প্রায় ১০ বছর আগে প্রেম করে বিয়ে হয় তাদের।কিন্তু হঠাৎ স্ত্রী ও সন্তান নিখোঁজ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ যদি তার স্ত্রী এবং ছেলের সন্ধান পান, তবে ৯০৪৬৭-৮০৩৯৯ নম্বরে যোগাযোগ করার আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes