ধর্ষণের ঘটনায় সরকারি ক্ষতিপূরণ পায়নি উত্তরবঙ্গের দুই নির্যাতিতার পরিবার- অভিযোগ তুললেন ‘নির্ভয়া দিদি’শ্রীরুপা মিত্র চৌধুরী

শিলিগুড়ি, ১৪ জুলাইঃ ধর্ষণের ঘটনায় সরকার ঘোষিত ক্ষতিপূরণ এখনও পায়নি উত্তরবঙ্গের দুই নির্যাতিতার পরিবার। এই টাকা নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন ‘নির্ভয়া দিদি’ নামে পরিচিত প্রাক্তন বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী।

মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলনে শ্রীরুপা মিত্র চৌধুরী জানান, দার্জিলিং জেলার দুর্গাপুর চা বাগানের এক যুবতীর পরিবারের জন্য ঘোষিত ১০ লক্ষ টাকা এবং জলপাইগুড়ির এক নাবালিকা নির্যাতিতার পরিবারের জন্য ঘোষিত ২ লক্ষ টাকা আজও তাদের হাতে পৌঁছায়নি।

ক্ষতিপূরণের টাকা কোথায় গেল এবং কারা তা নিয়েছে, তার তদন্ত হওয়া প্রয়োজন।এই দুই ঘটনার ফাইল পুনরায় খোলার দাবি জানান তিনি। পাশাপাশি দুই পরিবার যাতে সরকার ঘোষিত প্রাপ্য ক্ষতিপূরণ পায়, সেই বিষয়ে নতুন সরকারের কাছে আবেদনও জানাবেন বলে জানিয়েছেন শ্রীরুপা মিত্র চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes