জলপাইগুড়িতে সাত সকালে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই একটি দোকান 

জলপাইগুড়ি, ২ মার্চঃ সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল জলপাইগুড়ির একটি স্টেশনারি দোকান। সোমবার সকালে জলপাইগুড়ি শহরের চার নম্বর ঘুমটি এলাকায় ঘটনাটি ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বন্ধ দোকানের ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখেন আশপাশের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন তারা। খবর পেয়ে দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে দমকলের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দোকান মালিকের দাবি, আগুনে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes