শিলিগুড়িতে স্কুটি চুরি চক্র! গ্রেফতার ৩ জন

শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ স্কুটি চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৪টি স্কুটি।ধৃতদের নাম প্রীতম মন্ডল, বিজয় রায় এবং রাজেন রায়।প্রীতম এনজেপি’র গেটবাজার এবং বাকি দুজন শীতলা পাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে শিলিগুড়ির সেবক রোড থেকে তিনটি স্কুটি চুরি হয়।অভিযোগের পর তদন্তে নেমে বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে একজনকে প্রথমে চিহ্নিত করা হয়।এরপর গ্রেফতার করা হয় প্রীতম মন্ডলকে।তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে স্কুটি চুরি চক্রে জড়িত রয়েছে বিজয় রায় এবং রাজেন রায়।তাদেরও গ্রেফতার করা হয়।ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে চুরির ৪টি স্কুটি।

ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes