শিলিগুড়ি, ৫ মেঃ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয় বারের জন্য জয়ী শঙ্কর ঘোষ। আজ সকাল থেকেই শঙ্কর ঘোষকে শুভেচ্ছা জানাতে বিজেপি পার্টি অফিসে উপচে পড়লো কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের ভিড়।
এদিন পার্টি অফিসে শঙ্কর ঘোষকে ফুলের তোড়া, মালা পরিয়ে শুভেচ্ছা জানান সমর্থকরা।
জয়ের পর শঙ্কর ঘোষ বলেন, “এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত জয় নয়, এটা শিলিগুড়ির সাধারণ মানুষের জয়। মানুষ যেভাবে আমাকে ভালোবেসেছে এবং বিশ্বাস করেছে, তা কোনোদিন ভোলার নয়। আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বদা কাজ করে যাব।শিলিগুড়ির সার্বিক উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক পরিষেবা উন্নত করাই তার প্রধান লক্ষ্য থাকবে বলে জানান।
