সিঁদ কেটে মুদিখানা দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে

ফুলবাড়ি, ১১ জুলাইঃ পুরনো কায়দায় সিঁদ কেটে মুদিখানা দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দা বিনয় রায় একটি ছোট মুদিখানা দোকান করে সংসার চালান। শনিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের ভেতরের জিনিসপত্র এলোমেলো এবং ভাঙচুরের চিহ্ন রয়েছে। পরে তিনি বুঝতে পারেন, দোকানের পেছনের মাটি খুঁড়ে সিঁদ কেটে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করেছে।

অভিযোগ, দোকান থেকে নগদ কয়েক হাজার টাকা এবং কিছু সামগ্রী নিয়ে পালিয়ে চোরের দল।ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes