শিলিগুড়ি, ১৬ মেঃ শপথ গ্রহণের পর শিলিগুড়িতে ফিরে চেনা ছন্দে স্কুটি চালিয়ে বাড়ি ফিরলেন বিধায়ক শঙ্কর ঘোষ।
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিভিন্ন সময় তার স্কুটি নিয়েই শহরে ঘুরে বেরিয়েছেন।শপথ গ্রহনের পর আজ কলকাতা থেকে শিলিগুড়িতে ফেরেন তিনি।এরপর স্টেশন থেকে স্কুটি চালিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে বিধায়ককে স্বাগত জানাতে উপস্থিত হন বিজেপি কর্মী সমর্থকেরা। ফুলের মালা, খাদা পরিয়ে স্বাগত জানানো হয় তাকে।এরপর কর্মী সমর্থকদের সঙ্গে স্কুটি চালিয়ে বাড়িতে ফেরেন শঙ্কর ঘোষ।
