বাংলা নববর্ষ উপলক্ষে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন 

শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ বাংলা নববর্ষ উপলক্ষে শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কে আয়োজিত হল বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদের সদস্য, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এদিন অনুষ্ঠানের সূচনা হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। স্থানীয় শিল্পীদের গান, নৃত্য ও আবৃত্তিতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বাঘাযতীন পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে সূর্যসেন পার্কের সামনে গিয়ে শেষ হয়। এদিনের শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সহ সাধারণ মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *