শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে ১ কোটি ১৭ লক্ষ টাকা তছরুপ! গ্রেফতার মূল অভিযুক্ত

শিলিগুড়ি, ১৩ জুলাইঃ শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে ১ কোটি ১৭ লক্ষ টাকা তছরুপের ঘটনায় জড়িত পেনশন ক্লার্ক রঞ্জন দত্তকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ।ক্লার্কের গ্রেফতারের পরই আরও বেশ কিছু প্রভাবশালী নাম সামনে আসার সম্ভাবনা রয়েছে। রবিবার রাতে রঞ্জন দত্তকে গ্রেফতারের পর সোমবার অভিযুক্ত রঞ্জন দত্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, সরকারি চেকে টাকার পরিমাণ পরিবর্তন, স্বাক্ষর জাল করা এবং সুবিধাভোগীর নাম পরিবর্তন করে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে।এই ঘটনায় প্রথমে আলপনা সাহা এবং প্রতিমা সরকার নামে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।তবে মূল অভিযুক্ত পলাতক ছিল। অবশেষে গতকাল তাকেও গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় রঞ্জন দত্ত দাবি করে যে গোটা ঘটনার জন্য তিনি একা দায়ী নন এবং তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন। এদিকে রঞ্জন দত্তের গ্রেফতারীর পর প্রাথমিক বিদ্যালয় পরিষদ আরও সক্রিয় হয়ে উঠেছে। এই কেলেঙ্কারিতে কোনো বড় চক্র জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন আদালতে যাওয়ার সময় রঞ্জন দত্ত বলেন, প্রাথমিক বিদ্যালয় পরিষদের চেয়ারম্যানই তাকে এই মামলায় ফাঁসিয়েছেন। কাউন্সিল বোর্ডের বেশ কয়েকজন সদস্যের পাশাপাশি কিছু প্রভাবশালী ব্যক্তিও এই কেলেঙ্কারিতে জড়িত। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes