শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আর বিমলা

শিলিগুড়ি, ২৩ জুনঃ শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলা।রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে সোমবার পুরনিগমের পুরবোর্ড ভেঙে দেওয়া হয়।এরপর মঙ্গলবার পুরনিগমে পৌঁছে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর এদিন পুরনিগমের বিভিন্ন আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন আর বিমলা। বৈঠকে বর্ষাকালীন প্রস্তুতি এবং নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি জানান, বর্ষার সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সমস্ত বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে এদিন পুরবোর্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলাররাও প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা প্রশাসককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি, নাগরিক সমস্যাসহ একাধিক বিষয় প্রশাসকের নজরে আনেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes