ভোটের আগে উত্তপ্ত শিলিগুড়ি, জেলা রিটার্নিং অফিসারের কাছে একাধিক অভিযোগ করলেন প্রার্থী গৌতম দেব

শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের আগে শহরের রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে একাধিক অভিযোগ জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। 
জানা গিয়েছে, গতকাল এসডিও অফিসে যান প্রার্থী গৌতম দেব।তিনি অভিযোগ করেন, শহরের বিভিন্ন এলাকায় লাগানো দলীয় পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘটনায় বিরোধী পক্ষের বিরুদ্ধে সরব হন তিনি।প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান।নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন। 
গৌতম দেব জানান, বাইরে থেকে লোক এনে শিলিগুড়িতে অশান্তি তৈরির চেষ্টা চলছে। এই ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে গোটা বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *