অন্নপূর্ণা যোজনার খোঁজ নিতে শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গেলেন মন্ত্রী শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, ২৬ আগস্টঃ শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে দেখা করলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।

এদিন ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপির কো-অর্ডিনেটর ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখেন মন্ত্রী শঙ্কর ঘোষ।যারা টাকা পেয়েছেন, তাদের বাড়িতে মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে একটি স্টিকারও লাগিয়ে দেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ বলেন, যারা অন্নপূর্ণার সুবিধা পাওয়ার জন্য যোগ্য, তাদের অনেকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছেছে। একই সঙ্গে যাদের এখনও টাকা ঢোকেনি, তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে এবং সমস্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।কোনও যোগ্য উপভোক্তার টাকা না ঢুকে থাকলে তারা যেন বিধায়ক সেবা কেন্দ্রে যোগাযোগ করেন।

আবেদন বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কোনও প্রশাসনিক বা নথিগত সমস্যা থেকে থাকলে নির্দিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে সেই সমস্যা সমাধানের মাধ্যমে উপভোক্তাদের প্রাপ্য সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ নিয়ে শঙ্কর ঘোষ বলেন, মানুষের মধ্যে রাগ, অভিমান বা ক্ষোভ থাকতেই পারে। তবে প্রকল্পের ক্ষেত্রে যারা যোগ্য, তারা নির্দিষ্ট নিয়মাবলী মেনে অবশ্যই সরকারি সহায়তা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes