মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিলিগুড়ির তিন রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান

শিলিগুড়ি, ১৩ জুলাইঃ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির ঘোষণা অনুযায়ী শিলিগুড়ির তিন রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হল। এদিন দার্জিলিং এর জেলাশাসক শিলিগুড়ির তিনটি পুরনো রথযাত্রা কমিটিক ইসকন রথযাত্রা কমিটি, শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ এবং রথখোলা স্পোর্টিং ক্লাবকে চেক প্রদান করেন।সোমবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চেকগুলি প্রদান করা হয়।ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে দার্জিলিং এর জেলাশাসক হরিশঙ্কর পানিকর, শিলিগুড়ির মহকুমাশাসক এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু এছাড়াও বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes