শিলিগুড়িতে ইস্ট বেঙ্গল ক্লাবের ১০৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

শিলিগুড়ি, ১ আগস্টঃ ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাবের ১০৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো শিলিগুড়ি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব, চিকিৎসক ডঃ সন্দীপ সেনগুপ্ত, ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য, প্রাক্তন ও বর্তমান ফুটবলার ও সমর্থকরা।

ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন, কেক কেটে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এলাকার প্রতিভাবান নতুন ফুটবলারদের হাতে ফুটবল ও ক্রীড়া সামগ্রী তুলে দেন মন্ত্রী শংকর ঘোষ। আয়োজকদের মতে, আগামী প্রজন্মকে ফুটবলের প্রতি উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এদিন শঙ্কর ঘোষ বলেন, “ফুটবল বাঙালির আবেগ, বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর সেই ফুটবলের ইতিহাসে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দুটি এমন নাম, যাদের ছাড়া বাংলার ক্রীড়া-সংস্কৃতিকে কল্পনা করা যায় না।শিলিগুড়ি বরাবরই ইস্ট বেঙ্গল সমর্থকদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উত্তরবঙ্গজুড়ে দেশভাগের পর যে বিপুল সংখ্যক ছিন্নমূল মানুষ এসে নতুন করে জীবন শুরু করেছিলেন, তাদের আবেগ, সংগ্রাম ও আত্মপরিচয়ের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস গভীরভাবে জড়িয়ে রয়েছে।

অন্যদিকে শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব বলেন, খেলাধুলার প্রসারের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes