শিলিগুড়িতে চললো গুলি, গুলিবিদ্ধ জমি ব্যবসায়ী

শিলিগুড়ি, ১৬ আগস্টঃ সোমবার রাতে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডে এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার পুলিশ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট।

জানা গিয়েছে, ব্যক্তির নাম বিদ্যুৎ সাহা।সোমবার বাড়ির পাশেই একটি অফিসে বসেছিলেন।সেইসময় দুই দুষ্কৃতি বাইকে করে এসে তার বুক লক্ষ্য করে গুলি চালায়।বুকের নীচে গুলি লাগে।এরপরই তাকে সেবক রোডের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।সেখানেই তার চিকিৎসা চলছে।এদিকে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ডিসিপি জয় টুডু, এসিপি শুভেন্দ্র কুমার সহ ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ।

প্রসঙ্গত, বিদ্যুৎ সাহাকে কয়েকমাস আগেই জমির অবৈধ কারবারের অভিযোগে গ্রেফতার করেছিল আশিঘর ফাড়ির পুলিশ।তবে কেন গুলি চালানো হল সেই ঘটনার তদন্তে নামা হয়েছে।দুষ্কৃতিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetvolemobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes