শিলিগুড়ির সেবক রোডে যানজট কমাতে উদ্যোগী হল ট্রাফিক বিভাগ, চালু হল লেন ব্যবস্থা

শিলিগুড়ি, ১৪ জুলাইঃ শিলিগুড়ির ব্যস্ততম সেবক রোডে ক্রমবর্ধমান যানজট কমাতে উদ্যোগী হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।চালু করা হল নির্দিষ্ট লেন ব্যবস্থা।

অটো ও টোটোর মতো যাত্রীবাহী গাড়ি এখন থেকে রাস্তার বামদিকের লেনে চলাচল করবে, আর ডানদিকে চলাচল করবে ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং অন্যান্য চার চাকার যানবাহন।এই নতুন ব্যবস্থার ফলে যান চলাচল যেমন উন্নত হবে তেমনি দীর্ঘদিনের যানজট সমস্যা নিয়ন্ত্রণে আসবে।

সেবক রোডে বাজার, স্কুল, হাসপাতাল এবং অফিস থাকার কারণে সারাদিনই প্রচন্ড যানজট থাকে।এই নতুন ব্যবস্থা অনুযায়ী, অটো ও টোটো সাদা দাগের বাম দিকে চলাচল করবে এবং অন্যান্য যানবাহন ডান দিকে চলবে। এর ফলে দুর্ঘটনার সম্ভাবনাও কমবে।

এই উদ্যোগকে সফল করতে ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ এবং এসিপি সুবীর দত্তের নির্দেশে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায় তার দল নিয়ে লাগাতার অভিযান চালাচ্ছেন।পাশাপাশি মাইকের মাধ্যমেও জনগণকে সচেতন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes