নিট কেলেঙ্কারি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল-বিক্ষোভ যুব কংগ্রেসের

শিলিগুড়ি, ১৮ জুনঃ নিট কেলেঙ্কারি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করলো দার্জিলিং জেলা যুব কংগ্রেস কমিটি।


জানা গিয়েছে, এদিন নিট কেলেঙ্কারি এবং পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা।


এরপর হাসমি চকে চলে বিক্ষোভ।সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করার চেষ্টা করা হয়, যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বাঁধার মুখে পড়তে হয় যুব কংগ্রেস সমর্থকদের। যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes