শিলিগুড়িতে পালিত হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ’, ৯ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি

শিলিগুড়ি,৩ আগস্টঃ রাজ্য সরকারের নির্দেশে আজ থেকে শুরু হল ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। মূলত সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে কর্মসূচির সূচনা হয়।পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয় উপস্থিত সাধারণ মানুষকে। এরপর ট্যাবলো ও প্ল্যাকার্ডের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes