শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, ১৫ জুনঃ রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার শিলিগুড়িতে এসে আনুষ্ঠানিকভাবে পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।সোমবার পর্যটন দফতরের অফিসে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এদিন দফতরের আধিকারিকরা মন্ত্রীকে সংবর্ধনা জানান।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্ব দরবারে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলাই তার প্রধান লক্ষ্য। বাংলার পর্যটনকে এমনভাবে উপস্থাপন করতে চাই, যাতে তা বিশ্বের মানচিত্রে একটি বিশেষ পরিচিতি পায়।

আগামী ১৭ তারিখ গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করে শংকর ঘোষ জানান, পর্যটন শিল্পের উন্নয়নে একাধিক নতুন প্রস্তাব উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও তোলা হবে। পাশাপাশি পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বিশেষ করে ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তায় যানজটের সমস্যার কারণে পর্যটকদের যে চরম ভোগান্তির শিকার হতে হয়, সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান পর্যটনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes