শিলিগুড়িতে পোস্ট অফিসে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য

শিলিগুড়ি, ১৪ জুলাইঃ শিলিগুড়িতে পোস্ট অফিসে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

শিলিগুড়ি বাজার পোস্ট অফিসে সপ্তাহখানেক আগেই চুরির ঘটনা ঘটেছে। ফের সোমবার রাতে দরজা ভেঙে চুরির চেষ্টা হয়। যা নিয়ে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে তাই সাত দশ দিন আগে এই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে, চুরি যায় বেশ কিছু জিনিস। ফের সোমবার রাতে চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পুলিশকে।

পোস্ট অফিস ইনচার্জ মৌসুমী সাহা জানান বেশ কিছুদিন আগে এই পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যেই পোস্ট অফিসের উচ্চ আধিকারিকদের সমস্ত বিষয় জানানো হয়েছে। শিলিগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত সিসিটিভির নজরদারিতে এই পোস্ট অফিসকে আনার কথা বলা হয়েছে। যাতে এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত দোষীদের শনাক্ত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes