শিলিগুড়িতে পাব ও বারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থানায় স্মারকলিপি প্রদান বঙ্গীয় হিন্দু মহামঞ্চের

শিলিগুড়ি,১ আগস্টঃ শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় একাধিক পাব ও বারের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তুলে থানায় স্মারকলিপি প্রদান করলো বঙ্গীয় হিন্দু মহা মঞ্চ।

সংগঠনের দাবি, এলাকার কিছু পাব ও বারে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড চলছে। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্প্রতি একটি পাবের ব্যক্তিগত অনুষ্ঠানে রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি বড় পর্দায় প্রদর্শন করা হয়।সংশ্লিষ্ট পাব কর্তৃপক্ষ নিজেদের মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করে।বিষয়টিকে ‘ছবির অপব্যবহার’ বলে উল্লেখ করেন তারা।

অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes