পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়িতে শুরু হল ‘অরণ্য সপ্তাহ’ কর্মসূচি

শিলিগুড়ি, ১৪ জুলাই: পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়িতে শুরু হল ‘অরণ্য সপ্তাহ’ কর্মসূচি। ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলা এই কর্মসূচির মাধ্যমে শহরজুড়ে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বৈকন্ঠপুর বনবিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচির লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলা। মঙ্গলবার বাঘাযতীন পার্ক থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন একটি বিশেষ ট্যাবলোর উদ্বোধন করা হয়, যা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেবে। পাশাপাশি চলবে বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারা গাছ বিতরণ। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগে মোট ১ কোটি ১০ লক্ষ চারা গাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অরণ্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ এবং স্বেচ্ছাসেবী সংস্থার অংশগ্রহণে বৃক্ষরোপণ, সচেতনতা শিবির ও একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টাই শিলিগুড়িকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes