শিলিগুড়িতে জনগণনার সূচনা, সেল্ফ এনামুরেশন ফর্ম পূরণ করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, ১ অগস্ট: আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনগণনা প্রক্রিয়া। প্রথম পর্যায়ে সাধারণ মানুষ নিজেদের তথ্য নিজেরাই অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই সেল্ফ এনামুরেশন প্রক্রিয়ার সূচনায় শিলিগুড়িতে নিজের বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ফর্ম পূরণ করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শনিবার সকালে শিলিগুড়ি পুরনিগমের আধিকারিক ও কর্মীরা মন্ত্রীর বাড়িতে পৌঁছন। তাঁরা সেল্ফ এনামুরেশন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলি ব্যাখ্যা করেন। এরপর নিজের মোবাইল ফোন ব্যবহার করে নির্ধারিত পোর্টালে সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দেন শঙ্কর ঘোষ। ফর্ম পূরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। দেশের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, “শুধু নিজের ফর্ম পূরণ করলেই দায়িত্ব শেষ নয়। পরিবারের সদস্য, প্রতিবেশী, প্রবীণ নাগরিক কিংবা যাঁরা প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ নন, তাঁদেরও এই প্রক্রিয়ায় সাহায্য করুন। সকলের সহযোগিতায় জনগণনার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes