শিলিগুড়িতে আটকে পড়া শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করলেন মহকুমাশাসক

শিলিগুড়ি,২৪ মার্চঃ ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করলেন মহকুমাশাসক।

মঙ্গলবার লকডাউনের জেরে ভিন রাজ্য থেকে আসা প্রচুর শ্রমিক আটকে পড়েন শিলিগুড়িতে।সকাল থেকেই শিলিগুড়ি জংশনে ভিন রাজ্য থেকে আসা প্রচুর শ্রমিকদের ভিড় জমে।এদের মধ্যে কেউ কোচবিহার,আবার কেউ আলিপুরদুয়ার এবং গুয়াহাটির বাসিন্দা ছিলেন।বিষয়টি জানতে পেরে ওইসব শ্রমিকদের বাড়ি পৌছে দেওয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করেন মহকুমাশাসক এবং প্রশাসনিক আধিকারিকেরা।অন্যদিকে প্রশাসনের এই ব্যবস্থায় খুশি শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error code: 521 Built with ❤︎ by appycodes