রাজগঞ্জ থানায় সোলার ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিধায়ক দীনেশ সরকার

রাজগঞ্জ, ২ আগষ্টঃ রাজগঞ্জ থানায় সোলার ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিধায়ক। পাশাপাশি রাজগঞ্জের বিভিন্ন সারের দোকান পরিদর্শন করলেন তিনি। রাজগঞ্জ থানা প্রাঙ্গণে ফিতে কেটে ওয়াটার ট্যাঙ্কটির উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, বিডিও-সহ প্রশাসনের আধিকারিকরা। উদ্বোধনের পর বিধায়ক দীনেশ সরকার বলেন, পুলিশের কর্মপরিবেশ উন্নত করতে সরকার সবসময় উদ্যোগী। পুলিশের আবেদনের ভিত্তিতেই এই সোলার ওয়াটার ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে, যাতে থানার পুলিশকর্মীদের পানীয় জলের সমস্যা দূর হয়। এরপর রাজগঞ্জ বাজারে যৌথভাবে পরিদর্শন অভিযান চালান বিধায়ক, বিডিও, রাজগঞ্জ থানার আইসি-সহ প্রশাসনের কর্তারা। বাজারের বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে গিয়ে বিষজাতীয় ওষুধ বিক্রি হচ্ছে কি না, সারের কালোবাজারি বা অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। বিধায়ক দীনেশ সরকার বলেন, যৌথভাবে বাজার পরিদর্শন করা হয়েছে। চা বাগানে ব্যবহৃত বিষজাতীয় ওষুধের বিক্রি এবং নির্ধারিত দামের বেশি নেওয়া হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়েছে। আগামীদিনেও নিয়মিত অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes